ডিএসইতে লেনদেন কমেছে ৪০ দশমিক ৯২ শতাংশ

প্রচ্ছদ » Uncategorized » ডিএসইতে লেনদেন কমেছে ৪০ দশমিক ৯২ শতাংশ

dseপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেলো সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে ৪০ দশমিক ৯২ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গেলো সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৫০৯ কোটি ৪৪ লাখ ৫২ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ৫৫৫ কোটি ২ লাখ ৪৪ হাজার টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১ হাজার ৪৫ কোটি টাকা বা ৪০ দশমিক ৯২ শতাংশ।

গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৬ দশমিক ৩৩ শতাংশ। এ সময় এসব শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৩০৩ কোটি ১০ লাখ ৪১ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ২ হাজার ৮৭ কোটি ৮০ লাখ ৪৯ হাজার টাকা। লেনদেনে গেলো সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ৪ দশমিক ২৮ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৫৯ লাখ ৬৬ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৯৫ কোটি ৮ লাখ ২১ হাজার টাকা।

সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেনও আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ১০৩ কোটি ৪৫ লাখ ১৯ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৫৮ লাখ ৪২ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ২ দশমিক ৫৪ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩৮ কোটি ২৯ লাখ ২৬ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ৫৯ কোটি ৫৫ লাখ ৩২ হাজার টাকা।

এদিকে, গেলো সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আলোচ্য সময়ে ৩৪৬ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৬ টি, কমেছে ১৩৫ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫ টি কোম্পানির শেয়ার দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০