ডিএসইতে লেনদেন কমেছে ৭ দশমিক ৯৩ শতাংশ

প্রচ্ছদ » বিনোদন » ডিএসইতে লেনদেন কমেছে ৭ দশমিক ৯৩ শতাংশ

DSE--CSE111পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। সাথে কমেছে লেনদেনের পরিমাণও। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ৭ দশমিক ৯৩ শতাংশ কমেছে। ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, গত সপ্তাহে ডিএসইতে ৪ কার্যদিবসে লেনদেন হয়েছে ১ হাজার ২৩২ কোটি ৬২ লাখ ৪ হাজার ৪৭১ টাকা। আগের সপ্তাহে ৫ কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৬৭৩ কোটি ৪৯ লাখ ২৫ হাজার ৭৫৫ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৪৪০ কোটি ৮৭ লাখ ২১ হাজার ২৮৪ টাকা ।

গেলো সপ্তাহে সব ক্যাটাগরির শেয়ারের লেনদেনে নেতিবাচক প্রভাব পড়েছে। এতে কমেছে লেনদেনের পরিমাণ। আলোচ্য সময়ে ডিএসইর মোট লেনদেনে ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দখলে ছিল ৮৪ দশমিক ১৬ শতাংশ। ‘এ’ ক্যাটাগরিতে শেয়ারের লেনদেন হয়েছে ১ হাজার ৩৭ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৪৭১ টাকার। আগের সপ্তাহে লেনদেনের পরিমান ছিল ১ হাজার ৪৭৪ কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৭৫৫ টাকা। লেনদেনে গেলো সপ্তাহে ‘বি’ ক্যাটাগরির শেয়ারের অংশগ্রহন ছিল ১১ দশমিক ৩০ শতাংশ। এসব শেয়ার লেনদেন হয়েছে ১৩৯ কোটি ২৭ লাখ ৯০ হাজার টাকা, আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ১০৫ কোটি ১৪ লাখ ৮৮ হাজার টাকা।

সদ্য শুরু হওয়া নতুন কোম্পানির শেয়ারের লেনদেন আগের সপ্তাহের চেয়ে কমেছে। ডিএসইর মোট লেনদেনে ‘এন’ ক্যাটাগরির অংশগ্রহন ছিল ২ দশমিক ৯১ শতাংশ। এসব শেয়ারের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৮৩ লাখ ৭৮ হাজার টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। ডিএসইর লেনদেনে গেলো সপ্তাহে ‘জেড’ ক্যাটাগরির দখলে ছিল ১ দশমিক ৬৩ শতাংশ। এসব শেয়ারের লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২০ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকা, আগের সপ্তাহে এসব শেয়ারের লেনদেন হয়েছে ২২ কোটি ৬১ লাখ ৯৭ হাজার টাকা।

এদিকে, গত সপ্তাহে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। আলোচ্য সময়ে ৩৫৩ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ১৭৬ টি, কমেছে ১৪৩ টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টি এবং লেনদেন হয়নি ৫ টি কোম্পানির শেয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০