ডিএসই’র অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই’র অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রি-ওপেনিং সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোস্ট ক্লোজিং সেশন চালু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে। একারণে ডিএসই ম্যানেজমেন্ট অফিস সময় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ডিএসইতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পরযন্ত অফিস চলবে। আর অফিস চলাকালীন সময়ে ডিএসইর লেনদেনের সকল কর্মসূচী সম্পন্ন করতে হবে।

প্রসঙ্গত, বিশ্বের অনেক পুঁজিবাজারে ওপেনিং ও ক্লোজিং সেকশন আছে। ওপেনিং সেশনের কারণে বাজার চালুর আগে একটি শেয়ারের ওইদিনের দর কেমন হতে পারে, সেটির ধারণা পাওয়া যাবে। আবার লেনদেন শেষ হওয়ার পর চাইলে ক্লোজিং প্রাইসের শেয়ার কেনাবেচা সুযোগ পাওয়া যাবে। এর আগে গত ২০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি) প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন,ক্লোজিং সেশন এবং পোষ্ট ক্লোজিং সেশন স্টেকহোল্ডারদের ইউএটি এবং বাজারের সচেতনতা সম্পন্ন করা সাপেক্ষ চালু করার সিদ্ধান্ত নেয়।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৮ নবেম্বর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১