ডিএসই‘র পিই রেশিও কমেছে

প্রচ্ছদ » Uncategorized » ডিএসই‘র পিই রেশিও কমেছে

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহের চেয়ে পিই রেশিও কমেছে ১.৪৭ পয়েন্ট বা ০.২৪ শতাংশ। ফলে আগের তুলনায় বিনিয়োগকারীদের বিনিয়োগে ঝুঁকির মাত্রা সামান্য কমছে বলে অভিমত দিয়েছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তাদের ধারনা, পিই রেশিও যতদিন ১৫ এর ঘরে থাকে ততদিন বিনিয়োগ নিরাপদ থাকে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৬.৩১ পয়েন্টে। এর আগের সপ্তাহে ডিএসইর পিই রেশিও ছিল ১৬.৫৫ পয়েন্ট।

বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ১১.৪৩ পয়েন্টে, আর্থিক খাতের ২১.৩৪ পয়েন্ট, প্রকৌশল খাতের ২০.৫০ পয়েন্টে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২৪.৩৮ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.৩৯ পয়েন্ট, পাট খাতের ১১৯.৭৮ পয়েন্ট, বস্ত্র খাতের ১৮.৮১ পয়েন্ট, ওষুধ খাতের ২০.২৭ পয়েন্ট, পেপার ও প্রিন্টিং খাতের মাইনাস ৮৪.৪৮ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ২৬.৫৮ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ১৩.৪৩ পয়েন্ট, সিমেন্ট খাতের ৩৬.২০ পয়েন্ট, আইটি খাতের ২৯.৬২ পয়েন্ট, চামড়া খাতের ১৮.৩৩ পয়েন্ট, সিরামিক খাতের ২৪.৫৮ পয়েন্ট, বীম খাতের ১৭.৩২ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৯.৮১ পয়েন্ট এবং বিবিধ খাতের ২৭.৪৯ পয়েন্টে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০