ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক প্রকাশ করবে বিডি সার্ভিস
প্রচ্ছদ » Uncategorized » ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিক প্রকাশ করবে বিডি সার্ভিস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত সেবা ও আবাসন খাতের বিডি সার্ভিস লিমিটেড। ঘোষণা অনুযায়ী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বিডি সার্ভিস লিমিটেডের বোর্ড সভা ২৪ নভেম্বর, সন্ধা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ সমাপ্ত অর্থবছরে নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এছাড়াও ৩০ সেপ্টেম্বর, ২০১৯ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে জানা গেছে।








