ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রিমিয়ার লিজিং
প্রচ্ছদ » Uncategorized » ডিভিডেন্ড ঘোষণা করেছে প্রিমিয়ার লিজিংপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ স্টক এবং ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। বৃহস্পতিবার ২৩ মার্চ অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ মে, সকাল ১১টায়, স্পেক্টা কনভেশন হল, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এর জন্যে রেকর্ড ডেট ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছিল।








