ডিভোর্স নিয়ে মুখ খুললেন সালমান খানের ভাই ও মালাইকা

প্রচ্ছদ » Uncategorized » ডিভোর্স নিয়ে মুখ খুললেন সালমান খানের ভাই ও মালাইকা

malaikaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একসঙ্গে হাজির হতেন সব অনুষ্ঠানে, পার্টিতে। দীপিকার প্রথম ছবি ‘ওম শান্তি ওম’ এ শাহরুখ খানের সেই ‘পার্টি সং’ এও একত্রে দেখা দিয়েছিলেন সালমান খানের ভাই আরবাজ খান ও তার স্ত্রী অভিনেত্রী মালাইকা অরোরা। বলিউডের সুখী দম্পতিই ছিলেন তারা।

কিন্তু হঠাৎ করে ছন্দপতন। পতন একেবারে বিচ্ছেদে গিয়ে ঠেকলো। কিন্তু কেন? সম্প্রতি অনুপমা চোপড়ার শোতে এসে ডিভোর্স নিয়ে মুখ খুললেন আরবাজ খান। বললেন, ‘আমরা দেখলাম আমাদের একসঙ্গে চলাটা এবার অসম্ভব। মত মিলছে না। তর্ক বাধছে রোজ রোজ। তাই আমরা আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ‘সবই ঠিক ছিল আমাদের। এখনো ঠিকই আছি। আফসোস নেই কোনো কিছুর জন্য। কিন্তু সত্যি কথা বলতে মনটা একেবারে ভেঙে গেছে।’

আপনারা কি একসঙ্গে থেকে যাওয়ার শেষ চেষ্টা করে দেখেননি, উপস্থাপিকার এমন প্রশ্নের উত্তরে আরবাজ বলেন, ‘করেছি। কিন্তু হয়নি। মনে হয় জোর করে একসঙ্গে থাকা শুরু করলে আমরা জাস্ট মরে যেতাম। আমার মতে একবার ডিভোর্স হয়ে গেলে সেই জুটির ফের বিয়ে করা উচিত নয়।’

এদিকে মালাইকা বলিউডের আরেক অভিনেত্রী কারিনা কাপুরের শোতে এসে বলেন, ‘আমরা অনেক ভেবেছি একসঙ্গে থাকার। ঝগড়া করে আলাদা থেকে দেখেছি মায়া জন্ময় কী না। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম আমাদের জীবনে সুখ নেই। সে কারণেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে হয়েছে।’

অর্জুন কাপুরের সঙ্গে বিয়ে প্রসঙ্গে ‘ছাইয়া ছাইয়া’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘সবই গুজব। এসব বোকা কথা ছাড়ুন। আমরা বিয়ে করলে কাকপক্ষীও টের পাবে না। লোকে জানবে কীভাবে, যা ছড়াচ্ছে সবই রসগল্প’।

প্রসঙ্গত, বিচ্ছেদের পর মালাইকার সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক তৈরি হয়েছে। অন্যদিকে আরবাজ খান জড়িয়েছেন, জর্জিয়া আন্দ্রিয়ানির নামের এক মডেলের সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০