ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

প্রচ্ছদ » জাতীয় » ডিসেম্বরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিপক্ষীয় বার্ষিক সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসবেন তিনি। সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্টের বৈঠকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাসহ কয়েকটি রুশ প্রতিরক্ষা সরঞ্জাম কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

রুশ প্রেসিডেন্ট পুতিনের সফরের আগে দেশ দুটির দ্বিপাক্ষিক অর্থনীতি ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ‘টু প্লাস টু মেকানিজম’ বৈঠক হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকতে পারেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ইউরি বরিসভ।

সম্প্রতি রান্নার জ্বালানি সংক্রান্ত একটি দীর্ঘমেয়াদি চুক্তি সই করে নয়াদিল্লি-মস্কো। ওই চুক্তির ফলে রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পাবে ভারত। সেই চুক্তি রূপায়ণের পাশাপাশি ‘টু প্লাস টু মেকানিজম’ বৈঠকে ইরান–ভ্লাদিভস্তক (রাশিয়া)-চেন্নাই নৌ-সংযোগ নিয়েও আলোচনার সম্ভাবনা রয়েছে।

যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ২০১৮ সালের অক্টোবরে পুতিনের দিল্লি সফরের সময় এ বিষয়ে চুক্তি সই হয়েছিল। ডিসেম্বর মাসে প্রথম দফার এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রাশিয়া থেকে ভারতে এসে পৌঁছনোর কথা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৪ নভেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১