ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ : আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ : আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে ও উদ্বেগের কারণ বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিছন্নতা অভিযান কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা জানান।
কর্মসূচির বর্ণনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, ঢাকাসহ দেশের জেলা ও উপজেলার ইউনিয়ন পর্যায়ে ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট এ তিনদিন সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ কর্মসূচি দেয়া হয়েছে বলেও জানান তিনি।








