ডেঙ্গু রোগে যেসব খাবার উপকারী

প্রচ্ছদ » Uncategorized » ডেঙ্গু রোগে যেসব খাবার উপকারী

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: এমন কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি যা সম্পূর্ণরূপে ডেঙ্গু প্রতিরোধ করতে পারে। তবে কিছু খাবার আছে যা আপনাকে ডেঙ্গু রোগ থেকে সেরে উঠতে সাহায্য করতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি খাবার সম্পর্কে-

পোরিজ

আমাদের শরীরের ভেতর থেকে শক্তি ধরে রাখতে কাজ করে পোরিজ। এটি খাওয়া এবং হজম করা খুবই সহজ। এতে থাকা বিভিন্ন কার্যকরী পুষ্টি উপাদান ভাইরাসকে দূরে রাখতে কাজ করে। তাই ডেঙ্গু থেকে সেরে উঠতে খাবার হিসেবে পোরিজ রাখতে পারেন। ভেতর থেকে শক্তি জোগালে ভাইরাসের সঙ্গে লড়াই করা সহজ হবে।

ব্রোকলি

ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট গুণাবলী সমৃদ্ধ ব্রোকলি রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে কাজ করে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীর জন্য এটি অত্যন্ত জরুরি। তাই ডেঙ্গুর সঙ্গে লড়াই করার জন্য খাবারের তালিকায় রাখুন ব্রোকলি। সবুজ এই সবজিতে পাবেন আরও অনেক উপকারিতা।

কিউই ফল

কিউই ফলে থাকে পর্যাপ্ত ভিটামিন এ, ভিটামিন ই, এবং পটাশিয়াম। এসব উপাদান শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কাজ করে। সেইসঙ্গে নিয়ন্ত্রণে রাখে রক্তচাপও। কপার সমৃদ্ধ এই ফল রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে কাজ করে। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়।

ডাবের পানি

ডেঙ্গু রোগের কারণে সৃষ্টি হতে পারে পানিশূন্যতা। এক্ষেত্রে উপকারী হতে পারে ডাবের পানি। প্রয়োজনীয় সমস্ত খনিজ ও ইলেক্ট্রোলাইটস রয়েছে এই পানিতে। তাই ডাবের পানি খেলে তা শরীরে পানির ঘাটতি দূর করতে কাজ করে।

বেদানা

বেদানায় থাকে প্রচুর আয়রন, যা আমাদের রক্তের জন্য অত্যন্ত উপকারী। শরীরে প্রয়োজনীয় শক্তি জোগানো এবং রক্তে প্লাটিলেটের সংখ্য বাড়ানোর জন্য এই ফল খেতে পারেন। বেদানা খেলে তা ডেঙ্গুর কারণ সৃষ্ট ক্লান্তি ও অবসাদ দূর করতে সাহায্য করে।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ৯ নভেম্বর,২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১