ডেমোক্র্যাটরা নির্বাচন চুরি করতে পারে: ট্রাম্প

প্রচ্ছদ » Uncategorized » ডেমোক্র্যাটরা নির্বাচন চুরি করতে পারে: ট্রাম্প

trumpপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকানদের সতর্ক করে বলেন, তাদের প্রতিদ্বন্দ্বীরা (ডেমোক্র্যাটরা) নভেম্বরের ইলেকশন ‘চুরি’ করতে পারে।

বিবিসি জানায়, সোমবার (২৪ আগস্ট) নর্থ ক্যারোলিনায় রিপাবলিকান পার্টির কনভেনশনের প্রথম দিনে আসন্ন মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে আনুষ্ঠানিক ভাবে চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর বক্তব্যে ট্রাম্প এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘তারা (ডেমোক্র্যাটরা) আমেরিকানদের সঙ্গে প্রতারণা করার জন্য ‘কোভিড’কে ব্যবহার করছে। ’

আবারও ট্রাম্প তার বিতর্কিত দাবিটি করেন যে, মেইল-ইন ব্যালট ভোটার জালিয়াতির কারণ হতে পারে।

এদিকে জরিপ অনুযায়ী, বর্তমানে ডেমোক্র্যাটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন থেকে পিছিয়ে আছেন ট্রাম্প।

দলীয় সম্মেলনে ট্রাম্প বলেন, ‘কোভিড ব্যবহার করে ডেমোক্র্যাটরা নির্বাচন চুরি করতে পারে। এই নির্বাচন আমাদের কাছ থেকে তারা শুধু তখনই নিতে পারবে, যখন নির্বাচনে কারচুপি হবে। আমরা জিততে যাচ্ছি। ’

২০১৬ সালের নির্বাচনের আগে জরিপে হিলারি ক্লিনটন থেকে পিছিয়ে থাকা অবস্থায়ও ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনে কারচুপি হতে পারে।

করোনা ভাইরাসের কারণে যেসব ভোটার ভোট দিতে কেন্দ্রে যেতে পারবেন না, তাদের জন্য রয়েছে মেইল-ইন ভোটের ব্যবস্থা অর্থাৎ ভোটের কাগজ পূরণ করে ডাকবিভাগের মাধ্যমে তা ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া যাবে।

যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় থেকেই মেইল-ইন ভোটিং ব্যবস্থা চালু রয়েছে এবং মার্কিন সামরিক বাহিনী তা ব্যবহার করে। তবে এবার করোনা ভাইরাস পরিস্থিতিতে সাধারণ ভোটারদেরও এ সুবিধা দেওয়া হবে। এ কারণে শুরু থেকেই ট্রাম্প বলে আসছেন, ‘আসন্ন নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচন হবে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৫ আগস্ট, ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০