ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
প্রচ্ছদ » Uncategorized » ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণাপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ডেল্টা ব্র্যাক হাউজিং অ্যান্ড ফাইন্যান্স করপোরেশন লিমিটেড (ডিবিএইচ) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস।
আজ সোমবার (২২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশের ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২২ মার্চ, ২০২১।








