ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেমে বিনিয়োগ করবে এসকে ট্রিমস
প্রচ্ছদ » Uncategorized » ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেমে বিনিয়োগ করবে এসকে ট্রিমস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুজিঁবাজারের তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমসের পরিচালকবৃন্দ ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেমে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, কোম্পানিটি ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেমে ১০ লাখ বা ১ দশমিক ৫৪ শতাংশ শেয়ার কিনে ১ কোটি টাকা বিনিয়োগ করবে। ডোমেনেজ স্টিল বিল্ডিং সিস্টেম হচ্ছে সিভিল নির্মাণ এবং ইস্পাত বিল্ডিং ফ্যাব্রিকেশন এবং ইমারতের জন্য ওয়ান স্টপ সমাধান।
উল্লেখ্য, এসকে ট্রিমসের গত ৭ অক্টোবর, ১৮ এ প্রকাশিত সংবাদ অনুযায়ী অনিক ট্রিমস লিমিটেডে ৪ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে।








