ড. জাফরুল্লাহর গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস সিলগালা

প্রচ্ছদ » Uncategorized » ড. জাফরুল্লাহর গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস সিলগালা

gono sashtoপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকার সাভারে অবস্থিত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মালিকানাধীন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস সিলগালা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালেও অভিযান পরিচালনা করা হয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারের বাইশমাইল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠান দুটিতে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে দুটি অভিযোগ করা হয়। তা হলো অ্যান্টিবায়োটিক উৎপাদন শাখাটি আলাদা না হওয়া এবং সেখানকার তাপমাত্রা নিয়ন্ত্রণ না করা। এই দুই কারণে সিলগালা করে প্রতিষ্ঠানটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব হেড কোয়াটার্স, র‌্যাব-৪, সাভার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদফতর, ওষুধ প্রশাসন অধিদফতর ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এতে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সহযোগিতা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্টেট শেখ রাসেল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণব কুমার ঘোষ।

এ প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বলেন, আমি এখানে এসে তাদের কার্যক্রম দেখে অত্যন্ত কষ্ট পেয়েছি। ছয় মাস আগে তাদের অ্যান্টিবায়োটিক শাখাটিকে আলাদা করার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। তবে তারা তা মানেনি।

তিনি আরও বলেন, দেশের ৯৫ শতাংশ বেসরকারি হাসপাতালে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের প্যাথিডিন ব্যবহার করা হয়। অথচ এখানে ওষুধ উৎপাদনে মেয়াদহীন কাঁচামাল ব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১