ঢাকার রাস্তায় রাইড শেয়ারিংয়ে যুক্ত হচ্ছে ‘রাইডহোস্ট’

প্রচ্ছদ » Uncategorized » ঢাকার রাস্তায় রাইড শেয়ারিংয়ে যুক্ত হচ্ছে ‘রাইডহোস্ট’

ryde-hostপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানী ঢাকার রাজপথে উবার-পাঠাওয়ের মতো যাত্রীসেবায় এবার যুক্ত হচ্ছে রাইডহোস্ট নামে একটি নতুন অ্যাপভিত্তিক শেয়ার রাইডিং।

সংশ্লিষ্টরা জানিয়েছেন যাত্রীরা যে কোনো স্মার্টফোনে ‘রাইডহোস্ট অ্যাপস’ ডাউনলোড করে খুব সহজেই পেয়ে যাবেন প্রয়োজনীয় সার্ভিস। নতুন এ পরিষেবায় থাকছে মোট ৫টি সার্ভিস অপশন। এগুলো হচ্ছে- হোস্ট বাইক, হোস্ট সিএনজি, হোস্ট এক্স, হোস্ট ডিলাক্স এবং হোস্ট মাইক্রো।

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হযেছে রাজধানীতে চলমান বিভিন্ন রাইড শেয়ারিংয়ের তুলনায় রাইডহোস্টের বাহন ভাড়ায় সাশ্রয়ী এবং নিরাপদ। রাইডহোস্ট যাত্রী সেবার ক্ষেত্রে বাহন নির্বাচনের বিষয়টি যেমন গুরুত্ব দিয়েছে তেমনি ভাড়া যে কোনো যাত্রীর জন্য যাতে সহনীয় পর্যায়ে থাকে সেই বিষয়টিও সর্বাধিক বিবেচনায় রেখেছে ।

ঢাকা মহানগরীর জন্য তৈরি এই শেয়ার রাইডিংয়ের যাত্রা এবং যাত্রী সেবার মান সম্পর্কে প্রতিষ্ঠানটির সিইও অথৈ জয় শরীফ বলেন, ‘রাইডহোস্ট কানাডিয়ান একটি শেয়ার রাইডিং সার্ভিস প্রতিষ্ঠান। বাংলাদেশেই এর দ্বিতীয় যাত্রা শুরু হচ্ছে। বেশ সুনামের সঙ্গে রাইডহোস্ট কানাডার রাস্তায় চলছে।

তিনি আরও বলেন, ঢাকার রাস্তাতেও নিরাপদ যাত্রী সেবার মাধ্যমে রাইডহোস্ট শেয়ার রাইডিংয়ে এক নতুন মাত্রা যোগ করবে বলে আমরা আশাবাদী।

রাইডহোস্ট অ্যাপসটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.rydehostbd.com

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে আগামী ৪ জুন দুপুর ১২টায় ঢাকা রিপোটার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনয়াতনে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাইডহোস্ট বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০