ঢাকায় জার্মানির পরবর্তী রাষ্ট্রদূত পিটার

প্রচ্ছদ » Breaking News || জাতীয় » ঢাকায় জার্মানির পরবর্তী রাষ্ট্রদূত পিটার

pitar-jarmanপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনকারী জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিন্জ বিদায় নিচ্ছেন এবং দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন পিটার ফাহরেনহোল্জ। বর্তমান তিনি কানাডার টরেন্টোতে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, আগামী মাসেই তিনি ঢাকা আসবেন এবং দায়িত্ব নেবেন।

যুক্তরাষ্ট্রে স্কুলজীবন কাটানো জার্মান কূটনীতিক পিটার বিশ্বের বিভিন্ন দেশে কাজ করেছেন। এশিয়া থেকে আফ্রিকা, মধ্যপ্রাচ্য থেকে মধ্য আমেরিকা সবখানেই তার নেটওয়ার্ক রয়েছে। অর্থনীতি ও জাপান স্টাডিজের ওপর বিশেষ দখল থাকা ওই কূটনীতিকের দক্ষিণ এশিয়া এক্সপার্ট হিসেবেও খ্যাতি রয়েছে।

এদিকে বিদায়ী জার্মান রাষ্ট্রদূত গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিনের শুরুতে সরকার প্রধানের সঙ্গে দেখা করে তিনি আনুষ্ঠানিক বিদায় নিয়েছেন। পরে পররাষ্ট্র সচিব আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি।

২০১৫ সালের ৮ মার্চ রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশের মধ্য দিয়ে ঢাকা মিশন শুরু করেছিলেন প্রিন্জ। ২৮ জুলাই তার মিশনের সমাপ্তি টানছেন।

উল্লেখ্য, ২০১৪ সালের শেষের দিকে ড. গাব্রিয়েলা গুয়েলিল নামের একজন জার্মান কূটনীতিকের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকা ফিরিয়ে দেয়ার পর নিয়োগ পান প্রিন্জ। গুয়েলিলের নিয়োগের প্রস্তাব (এগ্রিমো) ফিরিয়ে দেয়ার পর দ্বিতীয় পছন্দ হিসেবে প্রিন্জ নিয়োগ পাওয়ার পর তিনি তার পূর্ণ মেয়াদ শেষ করেই বিদায় নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১