ঢাকায় ৮৫০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২

প্রচ্ছদ » আজকের সংবাদ » ঢাকায় ৮৫০ পিস নেশা জাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) ভোরে কদমতলী থানার পূর্ব মোহাম্মদবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. আজাহার ও মোসা. সুলতানা বেগম।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় আজাহারের কাছ থেকে ৫০০ পিস ও সুলতানার কাছ থেকে ৩৫০ পিস অ্যাম্পুল ইনজেকশন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০২ ফেব্রুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১