ঢাকা উত্তরের ভোট ঠেকাতে ফের রিট

প্রচ্ছদ » সারাদেশ » ঢাকা উত্তরের ভোট ঠেকাতে ফের রিট

dnccপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডের উপনির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেন। আইনজীবী নিজে রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা অপর একটি রিট আবেদনে জারি করা রুল খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। সঙ্গে সঙ্গে সিটি নির্বাচন স্থগিত করে দেয়া আদেশও তুলে নিয়েছিলেন আদালত।

হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি গত বছরের ৯ জানুয়ারি এ পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত ১৮টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি করপোরেশনে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত ২০১৮ সালের ১৭ জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। পরবর্তী সময়ে আরও ছয় মাসের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত করেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১