ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা শুরু মঙ্গলবার

প্রচ্ছদ » Uncategorized » ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা শুরু মঙ্গলবার

Duপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী ‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ শুরু হবে আগামী মঙ্গলবার (১০ ডিসেম্বর)।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডাকসুর সাহিত্য সম্পাদক মাজহারুল কবির শয়ন এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে ডাকসুর উদ্যোগে আমরা একটি বইমেলার আয়োজন করছি। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম বইমেলা।

বইমেলার প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, এবারের বইমেলায় ৮০টির বেশি প্রকাশনী অংশগ্রহণ করবে। প্রতিদিন দেশের প্রথিতযশা সাহিত্যিকরা এখানে আসবেন। বইমেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।

‘ঢাকা বিশ্ববিদ্যালয় বইমেলা’ আগামী ১০ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১