ঢাকা ব্যাংকের পরিচালকের শেয়ার বেচা সম্পন্ন
প্রচ্ছদ » Uncategorized » ঢাকা ব্যাংকের পরিচালকের শেয়ার বেচা সম্পন্নপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ব্যাংকের পরিচালক রোকসানা জামান পূর্বঘোষণা অনুযায়ী শেয়ার বেচা সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোকসানা জামান ঘোষণা অনুযায়ী ৪ লাখ শেয়ার বেচা সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, ঢাকা ব্যাংক ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ব্যাংকের উদ্যোক্তা পরিচালকদের হাতে ৩৯.১০ শতাংশ শেয়ার আছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪.২১ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬.৫৪ শতাংশ শেয়ার আছে।








