তাপমাত্রা বেড়েছে, আরও বাড়বে

প্রচ্ছদ » Uncategorized » তাপমাত্রা বেড়েছে, আরও বাড়বে

abhawaপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীতে ডিসেম্বর ও জানুয়ারিতে দিনের বেলা মানুষ কর্মক্ষেত্রের উদ্দেশে বের হওয়ার গরম কাপড় নিয়ে বেরিয়েছেন। ফেব্রুয়ারির প্রথম দিকেও একই চিত্র দেখা গেছে। তবে গত কয়েক দিন ধরে অনেকেই গরম কাপড় ছাড়া কর্মক্ষেত্রে বের হচ্ছেন। অর্থাৎ, শীতের প্রভাব কমেছে।

আবহাওয়া অধিদফতরের তথ্য বিশ্লেষণ করলেও তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ার তথ্য পাওয়া যায়। গত ১৩ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। পাঁচ দিনের ব্যবধানে আজ সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারি মাসের মধ্যভাগ পার হচ্ছে। এখন থেকে ধীরে ধীরে দেশের তাপমাত্রা অল্প অল্প করে বাড়তে থাকবে।

আগামী তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে ফেব্রুয়ারির বিষয়ে বলা হয়েছে, এ মাসের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৪ ডিগ্রি, ১৬ ফেব্রুয়ারি তেঁতুলিয়ায় ১১ দশমিক ৮ ডিগ্রি, ১৫ ফেব্রুয়ারি রাজারহাটে ১১ দশমিক ৬ ডিগ্রি, ১৪ ফেব্রুয়ারি তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি এবং ১৩ ফেব্রুয়ারি তেঁতুলিয়ায় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ ফেব্রুয়ারি মোংলায় ৩০ ডিগ্রি, ১৬ ফেব্রুয়ারি মোংলায় ৩০ ডিগ্রি, ১৫ ফেব্রুয়ারি পটুয়াখালীতে ৩১ ডিগ্রি, ১৪ ফেব্রুয়ারি মোংলায় ২৯ দশমিক ৬ ডিগ্রি এবং ১৩ ফেব্রুয়ারি টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

এ বিষয়ে আবহাওয়াবিদ আফতাব উদ্দিন বলেন, ‘১৮ ও ১৯ ফেব্রুয়ারি তাপমাত্রা একই রকম থাকতে পারে। এ সময় রংপুর বিভাগের কিছু জায়গায় অল্প তাপমাত্রা (দশমিক ৫ ডিগ্রি) কমতে পারে। অন্যান্য অঞ্চলেও তাপমাত্রা অল্প এদিক-সেদিক হতে পারে। বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। আর ২০ ও ২১ ফেব্রুয়ারি তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তি দিকেই থাকার সম্ভাবনা রয়েছে।’

সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী তিন দিনে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০