তারকাদের নিয়ে বিশ্ব রঙের বৈশাখী আয়োজন

প্রচ্ছদ » Uncategorized » তারকাদের নিয়ে বিশ্ব রঙের বৈশাখী আয়োজন

rong-4সানজিদা ইসহাক সৃষ্টি : দেশের জনপ্রিয় ফ্যাশন হাউজ বিশ্ব রঙ বিভিন্ন উৎসবে বর্ণিল সব কালেকশন নিয়ে হাজির হয়। এবারের বৈশাখকে আরো বেশি রাঙাতে প্রতিষ্ঠানটি নিয়েছে ব্যতিক্রমী উদ্যোগ। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও তে অবস্থিত ঐতিহ্যবাহী পানাম নগরে অবস্থিত পানাম সিটির ভবনের বিভিন্ন নকশায় প্রতিষ্ঠানটি এনেছে বৈশাখী পোশাকের ডিজাইন। এতে অংশ নিয়েছেন জনপ্রিয় সব তারকারা।

এতে অংশ নিয়েছেন জনপ্রিয় সব তারকারা। ছিলেন দেশের শীর্ষ মডেল সাদিয়া ইসলাম মৌ, লাক্সতারকা শানু, ভিট মডেল নোমিরা, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মিতু, চিত্রনায়ক শিপন মিত্র, সাঞ্জু জন ছাড়াও দেশের পরচিতি সব র‍্যাম্প ও বিলবোর্ডের মডেলরা।

তাদের অংশগ্রহণে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন বৈশাখী পোশাকের একটি ভিডিও। বিপ্লব সাহার কনসেপ্টে এটি বানিয়েছেন চন্দন রয় চৌধুরী। প্রতিষ্ঠানটি কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা পানাম সিটির নশকার অববয়ে প্রথমবারের মতো এমন উদ্যোগ নিয়েছেন।

তিনি জানিয়েছেন, বিশ্বরঙ দীর্ঘ ২৩ বছরের সৃষ্টিশীল ভাবনায় বাংলার ঐতিহ্যকে প্রতিনিয়ত পোশাকে তুলে ধরেছে সুনিপুন শৈলীতে। সেই ধারাবাহিকতায় এবারের বৈশাখে দেশের ঐতিহাসিক পানাম নগরীর স্থাপত্যে ব্যবহৃত বিভিন্ন নকশার অলংকরনের অনুপ্রেরণায় “বৈশাখী বিশ্বরঙ” শীর্ষক পোশাকের বর্ণিল সম্ভারের আয়োজন করেছি। বিশ্ব রঙের দেশের ২২ টি শো রুমে পোশাকগুলো পাওয়া যাবে ৩০ এপ্রিল পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১