তারাবি নামাজ পড়ে ফেরার পথে খুন, আ.লীগ নেতা আটক

প্রচ্ছদ » জাতীয় » তারাবি নামাজ পড়ে ফেরার পথে খুন, আ.লীগ নেতা আটক

khonপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রাম থেকে নুরুল আমিন (৫৫) নামে এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের বাড়ির সুপারী বাগান থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রানা এবং রুবেল হোসেন নামে দু’জনকে আটক করেছে বলে জানিয়েছেন চাটখিল থানা পুলিশের ওসি আনোয়ারুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, লাশের পাশে একটি হাতুড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে খুনীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাতে নুরুল আমিন স্থানীয় মসজিদে তারাবি নামাজ শেষে বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল। পরে নিহতের ঘরের পাশের সুপারী বাগানে মরদেহটি পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০