তালিকাভু্ক্ত ৫ প্রতিষ্ঠানের লেনদেন চালু কাল
প্রচ্ছদ » Uncategorized » তালিকাভু্ক্ত ৫ প্রতিষ্ঠানের লেনদেন চালু কাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সোমবার চালু হচ্ছে পুঁজিবাজারে তালিকাভু্ক্ত ৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন। এগুলো হলো: রিজেন্ট টেক্সটাইল, ফার্মা এইডস, মেঘনা পেট্রোলিয়াম, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ভ্যানগার্ড এএমএল বিডি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ ২ ডিসেম্বর, রোববার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখে কোম্পানিগুলো।
এদিকে, আগামীকাল (৩ ডিসেম্বর) সোমবার এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








