তাস খেলার ইতিহাস: কীভাবে এলো হার্টস, ডায়মন্ড, স্পেইড আর ক্লাবস?

প্রচ্ছদ » খেলা » তাস খেলার ইতিহাস: কীভাবে এলো হার্টস, ডায়মন্ড, স্পেইড আর ক্লাবস?

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ‘তাস’ শব্দটি শুনলেই কেন জানি হাতটা করে নিশপিশ আর মনটা হয় আনচান। এই অনুভূতি আমাদের অনেকেরই অনেকবার হয়েছে, যারা কখনো তাস খেলিনি, তাদেরও! তবে যারা এই খেলার সাথে মোটামুটিভাবে পরিচিত তাদের কাছে শব্দটির তাৎপর্য অন্য মাত্রার। ব্রিজ, ব্রে, টোয়েন্টি নাইন খেলতে না জানলেও রংমিলান্তি খেলতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এখন তো আবার কম্পিউটারের সামনে বসলেই নেটবিহীন অবস্থায় কেউ সলিটেয়ার খুলে যখন তখন ঝালিয়ে নেয়া যায় তাস খেলা! মোবাইলেও আছে তাসের খেলার হরেক বাহার। শুধু কি আর খেলা? আছে তাস নিয়ে হরেক রকমের বাহারি জাদু। স্ট্রিট ম্যাজিকের অধিকাংশও তো তাস নিয়েই।

খেলার উপকরণের প্রাচুর্য না থাকার কারণেই বোধহয় এই খেলার জনপ্রিয়তা আকাশচুম্বী। কীইবা লাগে? হাতের কাছে এক প্যাকেট তাস থাকলেই তো হলো। রং-বেরঙের বাহারি বায়ান্নটি তাসের মধ্যে লুকিয়ে আছে যেন চমৎকার কিছু সময় কাটানোর ব্যবস্থা। মাঝে মাঝে তাই খুব জানতে ইচ্ছে হয়, কী করে এলো এই খেলা? কী করে এলো এই ‘রাজা’,’রানী’ আর ‘উজির’ বা ‘গোলামে’র ধারণা?

তাস খেলার আবিষ্কারের দিকে নজর দিলে দেখা যায় প্রায় ছয়শত বছরেরও আগে পঞ্চদশ শতকে তাস খেলার উদ্ভাবন ঘটে। চীনে প্রথম এই খেলার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়। খ্রিস্টীয় নবম শতকের দিকে ‘শাং’ রাজবংশের প্রথম রাজা ‘টাং’ রাজার রাজত্বকালে অন্তঃপুরবাসী নারীরা তাস খেলে সময় কাটাতেন। তখন খেলার কার্ড হিসেবে পয়সা ও প্লেট ব্যবহার করা হতো।

পুঁজিবাজার রিপোর্টে – রা/হা – ২১ মার্চ ২০২৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১