তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রচ্ছদ » Uncategorized » তাড়াশে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন।

সোমবার (৩ মে) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি বাজার ও ৯ নম্বর ব্রিজ এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন জনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জেলার উল্লাপাড়া উপজেলার পাগলা মধ্যপাড়া এলাকার সলিমউদ্দিনের ছেলে মো. শাহিন হাসান আলী (৪৪), একই উপজেলার চড়িয়া শিকার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাদ্দাম হোসেন (৩২)। অন্য আরেক জন ট্রাক চালকের সহযোগী (হেলপার) বলে জানা গেলেও নাম-পরিচয় জানা যায়নি। আহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী বলেন, সকালে ৯ নম্বর ব্রিজ এলাকায় একটি ট্রাক ও জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও তিনজন আহত হন। আহতদের মধ্যে ঢাকায় নেওয়া পথে সাদ্দামের মৃত্যু হয়।

অপরদিকে, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকায় রাজশাহীগামী সংবাদপত্র পরিবহনের একটি ট্রাককে পেছন থেকে পাথর-খোয়া বোঝাই ট্রাক ধাক্কা দেয়। এ সময় সামনে থাকা অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায় সংবাদপত্রের গাড়িটি। এতে শাহীন নামে ওই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন ও একজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ০৩ মে , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০