তিনদিনের ছুটিতে দুই পুঁজিবাজার
প্রচ্ছদ » Uncategorized » তিনদিনের ছুটিতে দুই পুঁজিবাজার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাপ্তাহিক ছুটি ও বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ টানা তিন দিন লেনদেন বন্ধ থাকবে।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আগামীকাল শুক্র ও শনিবার ঢাকা স্টক একচেঞ্জে ও চট্টগ্রাম স্টক একচেঞ্জের সাপ্তাহিক ছুটি। আর ২৯ এপ্রিল বৌদ্ধপূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সকল সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকবে। এরই অংশ হিসেব দেশের উভয় স্টক এক্সচেঞ্জেও বন্ধ থাকবে। এর ফলে টানা তিন দিন বন্ধ থাকবে দেশের শেয়ারবাজার।
আগামী ৩০ এপ্রিল, সোমবার উভয় শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।








