তিনদিনের মধ্যে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত

প্রচ্ছদ » জাতীয় » তিনদিনের মধ্যে বৃষ্টির আভাস, বাড়তে পারে শীত

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : পৌষের শেষ দিকে তাপমাত্রা ফের বেড়ে গিয়ে কমলো শীত। একদিনের ব্যবধানে বেশিরভাগ অঞ্চলে তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে। এ অবস্থায় আগামী তিনদিনের মধ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির পর তাপমাত্রা কমে গিয়ে ফের শীত জেঁকে বসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথারীতি উত্তরাঞ্চলের পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি।

ঢাকায় তাপমাত্রা দু-দিন আগে ১৩ ডিগ্রির ঘরে নামলেও শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শীতের প্রথম মাস পৌষের ২৪ তারিখ।

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টি চলে যাওয়ার পর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ০৮ জানুয়ারী , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১