তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রচ্ছদ » Uncategorized » তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : শেয়ার হোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। এগুলো হলো- আইডিএলসি ফাইন্যান্স, প্রাইম ইন্স্যুরেন্স এবং সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আজ অনুষ্ঠিত পরিচালনা পর্ষদ সভায় কোম্পানিগুলো এ ডিভিডেন্ড সুপারিশ করা হয়।

সোস্যাল ইসলামী ব্যাংক: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরে ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১০ টাকা।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। সুপারিশ করা ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ।
আইডিএলসি ফাইন্যান্স: কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছ। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭.৮০ টাকা ।
এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ মার্চ। আর ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ।
প্রাইম ইন্স্যুরেন্স: বিনিয়োগকারীদের জন্য সমাপ্ত বছরের ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮২ টাকা। এ সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬.৩৯ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এরজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০