তিস্তার স্রোতে ভেঙে গেছে কাকিনা-রংপুর মহাসড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » তিস্তার স্রোতে ভেঙে গেছে কাকিনা-রংপুর মহাসড়ক, যোগাযোগ বিচ্ছিন্ন
পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর মিলনবাজার এলাকায় কাকিনা-রংপুর মহাসড়ক ভেঙে যাওয়ায় কাকিনা-রংপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পানির তীব্র স্রোতে এ মহাসড়কটি ভেঙে যায়।
কাকিনার রুদ্রেশ্বর গ্রামের ইউপি সদস্য আব্দুস সামাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়কটি পানির স্রোতে ভেঙে যাওয়ায় কাকিনা-রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে। এসময় অসংখ্য যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২০ অক্টোবর , ২০২১।








