তৃতীয় দিনের খেলা শুরু
প্রচ্ছদ » Uncategorized » তৃতীয় দিনের খেলা শুরুপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দক্ষিণ আফ্রিকার মানগাউং স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। তৃতীয় দিনে ফলোঅনে ব্যাট করছে বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার।
এর আগে, গত শুক্রবার টস জিতে প্রোটিয়াদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মুশফিকুর রহিম। ব্যাটিংয়ে নেমে মাত্র ৪ উইকেট হারিয়ে ৫৭৩ রান করার পর ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের ঝড়ো বোলিংয়ে বাংলাদেশে ব্যাটসম্যানরা দিশে হারা হয়ে পড়ে। একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সব উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রানেই গুরিয়ে যায় বাংলাদেশ।
বিশাল রানে পিছিয়ে থাকায় গতকাল শনিবারই ফলোঅনে নামে টাইগারদের দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকার। তারা দুই্ জন ফলোঅনে নেমে দলীয় সংগ্রহে ৭ যোগ করার পরই দ্বিতীয় দিনের নির্ধারিত ওভারের খেলা শেষ হয়ে যায়।
ফলে ৪১৯ রানে পিছিয়ে থেকে আবারও তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছে সৌম্য ও ইমরুল।








