তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে আইডিএলসি ফাইন্যান্স
প্রচ্ছদ » Uncategorized » তৃতীয় প্রান্তিক প্রকাশ করবে আইডিএলসি ফাইন্যান্সপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। ঘোষণা অনুযায়ী ১৬ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা ১৬ অক্টোবর, বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি প্রকাশ করা হবে বলে জানা গেছে।








