ত্রিপুরা জয়ের পর জোড়া ধাক্কা খেল বিজেপি
প্রচ্ছদ » Uncategorized » ত্রিপুরা জয়ের পর জোড়া ধাক্কা খেল বিজেপি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ত্রিপুরার বিধানসভা নির্বাচনে সদ্য বিপুল জয় পেয়েছে বিজেপি। এ নিয়ে বিধ্বস্ত ছিল রাজ্যের রাজনীতি। তবে উত্তর প্রদেশ ও বিহারের উপনির্বাচনে এবার জোড়া ধাক্কা খেয়েছে বিজেপি।
২০১৪ সালে মোদি-ঝড়ে এখানেই লাখো ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থীরা।
কলকাতার আনন্দবাজার পত্রিকা বলছে, এর মধ্যে দিয়েই প্রমাণ হলো বিরোধীরা হাত ধরলে মোদিকে পরাস্ত করা সম্ভব।
উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও ফুলপুরের দুটি আসনই হারিয়েছে বিজেপি; আসন দুটি গেছে সমাজবাদী পার্টির দখলে। আর বিহারে জেলে বসেই ক্ষমতা দেখিয়েছেন লালু প্রসাদ। সেখানে অবশ্য একটি কেন্দ্র নিজেদের দখলে রাখতে পেরেছে বিজেপি।
বিরোধী ঘাঁটি শক্ত হওয়ার এ চিত্র দেখে তুলকালাম চলছে বিজেপিতে। কেউ বলছেন, যোগী নিজের নাক কেটে মোদির যাত্রাভঙ্গ করলেন। আর যোগী শিবির বলছে, প্রার্থী বেছেছেন মোদি-শাহ। নিজেরা প্রচারেও আসেননি।








