দরপতনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ
প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে অলিম্পিক এক্সেসরিজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে অলিম্পিক এক্সেসেরিজ। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ২৯ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ১২ টাকা ৭০ পয়সা লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় রয়েছে এস কে ট্রিমস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৬ শতাংশ বা ৩ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রাইম টেক্স, সামিট পাওয়ার, ইনটেক লিমিটেড, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ইন্দো-বাংলা ফার্মা, সমতা লেদার, নূরানি ডাইং ও এডভেন্ট ফার্মা।








