দরপতনের শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা

পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ শেয়ারটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৯.১২ শতাংশ কমেছে।

আজ ১৬ অক্টোবর (রোববার) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৪ হাজার ২৮৫ বারে ৯৮ লাখ ৮ হাজার ৯৮৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ কোটি ৫৩ লাখ টাকা।

বিডি ওয়েল্ডিং লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৬.০৪ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
বিডিকম অনলাইন লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ কোম্পানিটির দর ৪ টাকা ২০ পয়সা বা ৬.০৩ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি ৬৫ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস, অ্যাডভেন্ট ফার্মা, ম্যাকসন্স স্পিনিং, ইয়াকিন পলিমার, মুন্নু সিরামিকস, আরএসআরএম স্টিল ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট – শা/রি/ ১৬ অক্টোবর , ২০২২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০