দরপতনের শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা
প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইন্দো-বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৫২ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ২৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শাইন পুকুর সিরামিকস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৩৩ শতাংশ বা ১ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।
এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে এক্সিম ব্যাংক লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। এদিন কোম্পানির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৯০ পয়সা বেচাকেনা হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, হামিদ ফেব্রিক্স, কেপিপিএল, ফু-ওয়াং ফুড, সিলভা ফার্মা, বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেড।








