দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা বা ৬.১৭ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ৮৯ বারে ৯১ লাখ ৪৩ হাজার ৬৫৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৮০ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৪.৫৫ শতাংশ দর কমেছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭০ পয়সা বা ৪.৪০ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রিমিয়ার লিজিং, জাহিন টেক্সটাইল, লাফার্জহোলসিম, ফনিক্স ফিন্যান্স, ড্যাফোডিল কম্পিউটার্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও ফু-ওয়াং ফুড লিমিটেড।

পুঁজিবাজার রিপোর্ট. আ/ব/সি/ ১ সেপ্টেম্বর , ২০২১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১