দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

প্রচ্ছদ » জাতীয় » দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন শেয়ারটির দর কমেছে ৮০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ১০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটির ১ হাজার ৭০০ বারে ৩০ লাখ ৩১ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের দর কমেছে ১ টাকা বা ৭ দশমিক ০৪ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪৩ বারে ১৮ লাখ ৯২ হাজার ৭৩৮টি শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৬ দশমিক ২৮ শতাংশ দর কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অগ্রনী ইন্স্যুরেন্স, এফএএস ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রগতি ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ও ভ্যানগার্ড এএমএলবিডি মিউচ্যুয়াল ফান্ড-১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১