দরপতনের শীর্ষে বেক্সিমকো সিনথেটিকস
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » দরপতনের শীর্ষে বেক্সিমকো সিনথেটিকস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো সিনথেটিকস। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪.২৯ শতাংশ বা দশমিক ৩ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানির শেয়ার সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা লেনদেন হয়েছে।
টপটেন লুজার তালিকায় দ্বিতীয় রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৩ শতাংশ বা ৪ টাকা ৩ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫৬ টাকা লেনদেন হয়েছে।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- এম.এল ডাইং, তসরিফা ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্স মিল্ক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, ফারইস্ট নিটিং, হাক্কানি পাল্প, সোনারগাঁও টেক্সটাইল ও এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স লিমিটেড।








