দরপতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দরপতনের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স

stndeপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ২২ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৬ টাকা ৬০ দরে লেনদেন হয়েছে। এদিন ১৭৩ বারে কোম্পানির দুই লাখ ২৬ হাজার ১৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬১ লাখ টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে থাকা সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৫০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ দর কমেছে। আজ কোম্পানিটি সর্বশেষ ৫ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮৪৯ বারে ৪১ লাখ ৭৪ হাজার ৬৭টি শেয়ার লেনদেন করেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে প্রাইম ব্যাংক, দুলামিয়া কটন, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যান্সিয়াল অ্যান্ড সার্ভিসেস, ফনিক্স ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, আনলিমা ইয়ার্ন, জিকিউ বলপেন ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০