দরবৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্স
প্রচ্ছদ » Uncategorized » দরবৃদ্ধির শীর্ষে ইউনিয়ন ইন্স্যুরেন্সপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০০টির বা ৫২.৪৯ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস ইউনিয়ন ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০.৬০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.৮৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইউনিয়ন ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে অলটেক্সের ৯.১২ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ৭.৫৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৭.০৭ শতাংশ, ন্যাশনাল টি’র ৬.৫৪ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৬.৩৪ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫.৪৬ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.৩১ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২৬ শতাংশ এবং ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪.৭৭ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ২৪ এপ্রিল, ২০২২।








