দর কমার শীর্ষে মডার্ণ ডাইং

প্রচ্ছদ » Uncategorized » দর কমার শীর্ষে মডার্ণ ডাইং

Modern-Dyeingপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার দর কমার বা লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে মডার্ণ ডাইং। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৯ শতাংশ বা ২০ টাকা কমে সর্বশেষ ৩১৪ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দর কমার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৪ শতাংশ কমেছে। সর্বশেষ কোম্পানির শেয়ার ১৪১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে ৫ দশমিক ১৯ শতাংশ দর কমে এ তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিকে, এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৯৯ শতাংশ কমে সর্বশেষ ৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের শেয়ার আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ দর কমে সর্বশেষ ৩১ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

এছাড়া লুজার তালিকায় রয়েছে- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল হ্যাভি কেমিক্যাল লিমিটেড, সাউথইষ্ট ব্যাংক লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০