দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে অলটেক্স ইন্ডাস্ট্রিজ

????????????????????????
????????????????????????
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ১ টাকা ৪০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬৩৮ বারে ৭ লাখ ৯৯ হাজার ২৪৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আল-হাজ টেক্সটাইল মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ বা ৯ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৩৯৫ বারে ১০ লাখ ৬০ হাজার ৮৩৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৮ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬০ বারে ২১ হাজার ৭০৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, জুট স্পিনার্স, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, এমএল ডায়িং, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০