দর পতনের শীর্ষে ইমাম বাটন
প্রচ্ছদ » Breaking News || Slider || সম্পাদকীয় » দর পতনের শীর্ষে ইমাম বাটন
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ইমাম বাটন। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ বা ১ টাকা ২০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ১৮ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১২২ বারে ৩০ হাজার ২০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ লাখ ৪১ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঝিল বাংলা। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯১ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪২ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ২৫ বারে ২ হাজার ৭১২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ ১১ হাজার টাকা।
প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৯ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১১০ বারে ১ লাখ ২১ হাজার ৪৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১২ লাখ ৮৫ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- বেকস্মিকো সিনথেটিক্স, মেঘনা কনডেন্সড মিল্ক, এমারেল্ড অয়েল, মুন্নু স্টাফলার্স, আল-হাজ টেক্স, এরামিট সিমেন্ট ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।








