দর পতনের শীর্ষে ইস্টার্ন ক্যাবল

প্রচ্ছদ » Breaking News || রাজনীতি » দর পতনের শীর্ষে ইস্টার্ন ক্যাবল

Eastern Cablesপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ১৫ শতাংশ বা ২১ টাকা ৩০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ২৩৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৯৮৬ বারে ৯১ হাজার ৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৬ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৮৫ শতাংশ বা ১ টাকা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩০১ বারে ২ লাখ ৯১ হাজার ৪৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪১ লাখ ১৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ফার্স্ট ফিন্যান্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১ দশমিক ৮৫ শতাংশ বা ১০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৫ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১০৫ বারে ১ লাখ ২৭ হাজার ৭৯৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ লাখ ৭০ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- সোনালী আশঁ, দুলামিয়া কটন, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তুং হাই নিটিং ও ঝিল বাংলা সুগার মিলস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১