দর পতনের শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স

asia insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি। এদিন দর পতনের শীর্ষের সব কয়টি স্থান দখল করে আছে কোম্পানিগুলো।

শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ৩ টাকা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ১৪৮ বারে ১৫ লাখ ৫৯ হাজার ৫৯৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৬৪১ বারে ৮ লাখ ৯৭ হাজার ৬৮৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৯৪ লাখ ৮৮ হাজার টাকা।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৯ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৫২৭ বারে ২৯ লাখ ৭৫ হাজার ৩৬২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ১৮ লাখ ১ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্রাইম ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, কর্ণফূলী ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০