দর পতনের শীর্ষে ডেলটা স্পিনার্স

প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে ডেলটা স্পিনার্স

Delta Spinnersপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সপ্তাহের শেষ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে অবস্থান করছে ডেলটা স্পিনার্স লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৯৪ শতাংশ বা ৫০ পয়সা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৭৮ বারে ৫ লাখ ৩২ হাজার ২৭৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৬ লাখ ১৫ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ম্যাকসন্স স্পিনিং মিলস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৬৮ শতাংশ বা ৫০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৮১০ বারে ৩৮ লাখ ৩৯ হাজার ২৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৫৬ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৩০ পয়সা লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১ হাজার ৪৬ বারে ১৮ লাখ ৪৬ হাজার ৩৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ১২ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- জাহিন স্পিনিং, ফ্যামিলিটেক্স (বিডি), সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ও জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০