দর পতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

প্রচ্ছদ » Uncategorized » দর পতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

bangla desh national insuranceপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষ বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
ছাড়াও দখল করে আছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। দশটি স্থানের মধ্যে সবকটি তাদের দখলে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শীর্ষে রয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ বা ৩০ পয়সা কমেছে।

শেয়ারটি সর্বশেষ ২৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ১১ বারে ৩১ লাখ ৩ হাজার ৭৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণফূলী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৬ শতাংশ বা ১ টাকা ৩০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৮৪ বারে ৬ লাখ ৪৭ হাজার ৪৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৪ লাখ ৯৫ হাজার টাকা।

গ্লোবাল ইন্স্যুরেন্স তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫ শতাংশ বা ১ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৩৩ বারে ৬ লাখ ৫১ হাজার ৮৯৯টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, প্রাইম ইনস্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স ও সিটি জেনারেল ইন্স্যরেন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০