দর পতনের শীর্ষ অ্যাপোলো ইস্পাত
প্রচ্ছদ » Breaking News || Slider || রাজনীতি » দর পতনের শীর্ষ অ্যাপোলো ইস্পাত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার টপটেন লুজার বা দরপতনের তালিকায় শীর্ষে রয়েছে অ্যাপোলো ইস্পাত। এদিন কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৯ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ ৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৬৪ বারে ২৮ লাখ ৮৮ হাজার ৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ১৪ শতাংশ বা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৫৩৮ বারে ৫ লাখ ৮৩ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ ৬৭ হাজার টাকা।
ইউনাইটেড ইন্স্যুরেন্স মিল তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৮৫ শতাংশ বা ৬ টাকা ৮০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৭২৯ বারে ৮ লাখ ৫৯ হাজার ২০২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ ২০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানি হচ্ছে- ইমাম বাটন, হাক্কানি পাল্প, অগ্রনী ইন্স্যুরেন্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়ার লিজিং এন্ড ইনভেস্টমেন্ট, রেনইউক যজ্ঞেশর ও নর্দার্ন ইন্স্যুরেন্স।








