দর বাড়ার শীর্ষে অ্যাপেক্স ফুডস
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » দর বাড়ার শীর্ষে অ্যাপেক্স ফুডসপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে অ্যাপেক্স ফুডস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ১৮ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ২০৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি ১ হাজার ১৪৪ বারে ৪ লাখ ১৫ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৩ টাকা ২০ পয়সা বা ৯.৩২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৫৪ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনারের তৃতীয় স্থানে রয়েছে বিডি মনোস্পুল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৯ টাকা ৪০ পয়সা বা ৮.৭১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৪২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তমিজ উদ্দিন টেক্সটাইল, কে অ্যান্ড কিউ,দেশ গার্মেন্টস, সোনারগাঁও টেক্সটাইল, পেপার প্রোসেসিং, স্যালভো কেমিক্যাল ও অ্যাপেক্স স্পিনিং লিমিটেড।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৫ ফেব্রুয়ারী , ২০২২।








